| Tuesday, 24 November 2026
ব্রেকিং নিউজ
খুলনা

খুলনায় বিএনপির গণ-অনশন কর্মসূচিতে পুলিশের বাধা

Bongo প্রকাশ: পড়তে সময়:

অনলাইন ডেস্ক :

অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে দেশব্যাপী বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে খুলনায় পুলিশ বাধা দিয়েছে। শনিবার সকাল সোয়া ৯টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে অনশন শুরু করে বিএনপি।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ সেখান থেকে তাদের উঠিয়ে দেয়। এছাড়া ২ জনকে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। এরপর বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে অনশন শুরু করে।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতেও বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে তারা দলীয় কার্যালয়ের ভেতরে অনশন কর্মসূচি পালন করছেন। সকাল সোয়া ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এ অনশন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকার মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে সাজা দিয়েছে। এছাড়া তার শারীরিক অবস্থা খুবই খারাপ হলেও বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা করেন।

নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…

১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *