Category: সারা দেশ
-

স্কুলে একা পেয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, কর্মচারী গ্রেফতার
অনলাইন ডেস্ক : রাজশাহীর একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করা হয়েছে। স্কুলটির ক্লিনার কাম-গার্ডেনারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। রোববার সকালে রাজশাহী মহানগরীর একটি স্কুলে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর সোমবার স্কুলে যায়নি ওই ছাত্রী। অভিযুক্ত কর্মচারীর নাম আবদুল হাকিম। রোববার ঘটনার পর ওই ছাত্রী বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার বাবা থানায়…
-

নুরে আলমের মৃত্যু: পল্টনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ
অনলাইন ডেস্ক : ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মৃত্যুর ঘটনার প্রতিবাদে জানাতে ঢাকার নয়া পল্টনে সমাবেশ করছে ছাত্রদল। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম…
-

বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলা, আহত ১০
অনলাইন ডেস্ক : সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ…
-

আগের পেশায় ফিরতে পারেননি দেড় কোটি
অনলাইন ডেস্ক : দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার চকবাজারে শিশুদের খেলনার ছোট একটি দোকান ছিল শওকত আলীর। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর দোকান বন্ধ হয়ে যায়। কিন্তু করোনার পুরো সময় তাকে প্রতিমাসে ভাড়া গুনতে হয়েছে। শওকত আলী জানান, ভাড়া পরিশোধ করে এবং বকেয়া পাওনা না পেয়ে দোকানটি ছেড়ে ব্যবসা গুটিয়ে ফেলেছেন। তিনি এখন…
-

একসঙ্গে দুই প্রেমিকাকে ঘরে তুললেন যুবক
অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ রনি (২৫) নামে এক যুবক। পরে একসঙ্গেই দুই বউকে ঘরে তুলেছেন তিনি। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার গ্রামে বুধবার (২০ এপ্রিল) রাতে দুই প্রেমিকা এবং এক প্রেমিকের বিয়ের ঘটনাটি ঘটে। রোহিনী চন্দ্র বর্মণ ওই এলাকার যামিনী চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয়রা জানায়, বলরামপুর…
-

হেলমেটধারী ওরা কারা ?
অনলাইন ডেস্ক : ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে লাল পাঞ্জাবি পরা, মাথায় হেলমেট এবং পিঠে ব্যাগ নিয়ে অংশ নিতে দেখা যায় বেশ কিছু যুবককে। ওরা আসলে কারা? পরিচয় কী? কাদের পক্ষে অংশ নিতে তারা এসেছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা। আশপাশের মার্কেটের সিসিটিভির ফুটেজ, সাংবাদিকদের ভিডিও দেখে এদের শনাক্ত করার কাজ শুরু…
-

‘ইফতারি খেয়ে’ ৯ বিচারকসহ অসুস্থ ৩০, গ্রেফতার ৩
অনলাইন ডেস্ক : পাবনায় ইফতারি খেয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (সিজেএম) গোলাম কিবরিয়া ও তার অধীনস্থ আদালতের ৯ বিচারকসহ তাদের পরিবারের অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়েরের পর পুলিশ শহরের একটি রেষ্টুরেন্ট মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের রুপকথা রোডের কাশমেরী হোটেলের স্বত্ত্বধিকারী হাসানুর…
-

খুলনায় বিএনপির গণ-অনশন কর্মসূচিতে পুলিশের বাধা
অনলাইন ডেস্ক : অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে দেশব্যাপী বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে খুলনায় পুলিশ বাধা দিয়েছে। শনিবার সকাল সোয়া ৯টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে অনশন শুরু করে বিএনপি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সেখান থেকে তাদের উঠিয়ে দেয়। এছাড়া ২ জনকে আটক করে পরে…
-

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণঅনশন
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছেন দলের নেতাকর্মীরা। শনিবার সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। গণঅনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অংশ নিয়েছেন। এদিন সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায়…
-

পাইকারি বাজারে কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম
অনলাইন ডেস্ক : দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। তিন দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা এবং কাঁচামরিচ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আমদানি বেশি হওয়ায় কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে খুশি সাধারণ ক্রেতারা। সোমবার…