Tuesday, 24 November 2026সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন বঙ্গ সমাচারে
আইন-আদালত

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ

শেয়ার করুন:

অনলাইন ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। সোমবার (২৩ নভেম্বর) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানান। একই দিনে রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী ১৪টি দেশ হলো—যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, মিয়ানমার আন্তর্জাতিক গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা চরমভাবে লঙ্ঘন করেছে। আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব এবং আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতির পাশাপাশি এক আলাদা বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা কোনোভাবেই জবাবদিহির বাইরে থাকতে পারে না।

যুক্তরাজ্যের আরোপিত নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ব্রিটেনে থাকা সম্পদ জব্দ এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে লন্ডন।

নিষেধাজ্ঞার পাশাপাশি মানবিক ও আইনি সহায়তার ঘোষণাও দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেওয়া হবে। এ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়ন করবে ব্রি

টিশ সরকার।

নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…

১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী

Bongo

সম্পর্কিত সংবাদ

অর্থনীতি

গাজীপুর-আশুলিয়ায় বন্ধ ৪৪ কারখানা, বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক : ন্যূনতম মজুরি নিয়ে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আজও শিল্পাঞ্চল গাজীপুরে ১৮টি ও আশুলিয়ায় ২৬ কারখানা বন্ধ…

November 24, 2026
ফিচার

ঢাকায় আসছেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: গত মাসেই ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

August 12, 2022
আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানালেন আমিরাতের প্রিন্সেস

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলার পর এবার প্রতিবাদ জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রিন্সেস হিন্দ বিনত ফয়সাল…

August 9, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *