| Tuesday, 24 November 2026
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

Bongo প্রকাশ: পড়তে সময়:

অনলাইন ডেস্ক :

নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) উড়ে গিয়ে লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। এগুলো জাপানের ক্ষেপণাস্ত্রগুলোর চেয়েও অনেক বেশি শক্তিশালী।

উত্তর কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনি ও রোববার পরীক্ষাগুলো করা হয়। উত্তর কোরিয়ার জলসীমার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিয়েছে; উত্তর কোরিয়া তা মেনেই এই পরীক্ষা চালিয়েছে।

অর্থনৈতিক ও খাদ্য সংকট পরিস্থিতিতেও উত্তর কোরিয়া অস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ব্যাপারে এগিয়ে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কেসিএনএ বলছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ কৌশলগত অস্ত্র’।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, এর মধ্য দিয়ে এ বিষয় সামনে আসে যে তারা সামরিক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া এখনো তার প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হিসেবে রয়ে গেছে।

নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…
এই নিউজে Featured Image দেওয়া নেই। আগে নিউজের Featured Image সেট করুন।

১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *