| Wednesday, 25 November 2026
ব্রেকিং নিউজ
আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ: পটুয়াখালীর ইসহাকসহ ৫ জনের মৃত্যুদণ্ড

Bongo প্রকাশ: পড়তে সময়:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

মামলার অপর আসামিরা হলেন আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলবী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে পাঁচজনকেই গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত ৩০ মে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন ট্রাইব্যুনাল।

নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…
এই নিউজে Featured Image দেওয়া নেই। আগে নিউজের Featured Image সেট করুন।

১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *