অনলাইন ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৬৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৭১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের। মোট ১ হাজার ১০৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।এতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের।
১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী
