আইটি ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আকস্মিকভাবে ভিডিও লাইভে এসে বহনযোগ্য ভিডিও কলিং ডিভাইস অবমুক্ত করেছেন। তৃতীয় প্রজন্মের এ ডিভাইসের দুটি সংস্করণ (পোর্টাল গো ও পোর্টাল প্লাস) সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। ডিভাইসগুলো ব্যক্তিগত, ব্যবসায়িক ও দাপ্তরিক কাজে যোগাযোগ কিংবা মিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
এ ধরনের ডিভাইস ২০১৮ সালে প্রথম বারের মতো অবমুক্ত করেছিল ফেসবুক। তবে সেবার খুব একটা জনপ্রিয়তা পায়নি ডিভাইসগুলো। হুট করে আবার এ ডিভাইসটি কেন আনা হলো, তা নিয়েও অনেক রকমের কথা শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, চলমান করোনা পরিস্থিতিতে এ ধরনের ডিভাইসগুলোর চাহিদা বাড়ার কারণে তড়িঘড়ি করে ভিডিও কলিং ডিভাইস বাজারে এনেছে ফেসবুক।
নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…এই নিউজে Featured Image দেওয়া নেই। আগে নিউজের Featured Image সেট করুন।
১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী
