| Tuesday, 24 November 2026
ব্রেকিং নিউজ
অর্থনীতি

জ্বালানি তেলের দাম কেন বাড়ল? জানালেন প্রতিমন্ত্রী

Bongo প্রকাশ: পড়তে সময়:

অনলাইন ডেস্ক :

দেশে জ্বালানি তেলের দাম এক লাফে অস্বাভাবিক হারে বাড়ানোর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়। এরপরই জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ প্রসঙ্গে কথা বলেন নসরুল হামিদ।

তিনি বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সবসময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করেনি।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনঃবিবেচনা করা হবে।

প্রসঙ্গত, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোলের দাম ১৩০ টাকা হয়েছে।

নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…

১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *