| Wednesday, 25 November 2026
ব্রেকিং নিউজ
কালীগঞ্জ

নানীর বাড়িতে যেতে না দেওয়ায় কালিগঞ্জে মায়ের উপর অভিমান করে পঞ্চম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

Bongo প্রকাশ: পড়তে সময়:

অনলাইন ডেস্ক:

নানীর বাড়ি যেতে আপত্তি করায় মায়ের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে পঞ্চম শ্রেণীর এক ছাত্র। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম শেখ শাহারিয়ার (১১)। তার বাবার নাম শেখ শাহীনুজ্জামান বাবু। শাহারিয়ার কালিগঞ্জ উপজেলার পাইকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

রহিমপুর গ্রামের বিলকিস বেগম জানান, তার বাপের বাড়ি পূর্ব নলতায়। মা কয়েকদিন তাদের বাড়িতে থাকার পর শনিবার বিকেলে বাড়িতে চলে যান। নানী বাড়িতে যেতে চাইলে শাহারিয়ারও তার সঙ্গে নানীর বাড়িতে যেতে চায়। তিনি শাহারিয়ারকে যেতে বাধা দেন। এতে সে অভিমান করে সন্ধ্যা ছয়টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যার পরপরই তিনি লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

তারালী ইউপি সদস্য সেলিনা খাতুন বলেন, বিষয়টি কালিগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।

নিউজ ফটো কার্ডএই নিউজের জন্য তৈরি
ডিজাইন বাছাই হচ্ছে…
এই নিউজে Featured Image দেওয়া নেই। আগে নিউজের Featured Image সেট করুন।

১২০০ × ৬৭৫ পিক্সেল • Facebook/সোশ্যাল মিডিয়ার জন্য উপযোগী

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *